বুধবার, ০৪ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৭:৪৯

ফরিদগঞ্জের অগ্নিদগ্ধ গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রবীর চক্রবর্তী।।

সুদের লাভের টাকা পরিশোধ করতে না পারাসহ পূর্ব বিরোধের জের ধরে এক গৃহবধূকে গায়ে আগুন দেয়ার ঘটনায় অগ্নিদগ্ধ গৃহবধূ শাহনাজ বেগম লাকি (৩৬) অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

দগ্ধ শাহনাজ বেগমের স্বামী আমিনুল খান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (১ অক্টোবর ২০২৫) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) রাতে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে শাহনাজের গায়ে আগুন দেয়ার ঘটনা ঘটে।

মৃত শাহনাজ বেগমের স্বামী আমিনুল খান জানান, সুদের ব্যবসায়ী নাছিমা বেগমের সাথে তাদের গত কয়েক মাস ধরেই সুদের টাকা পরিশোধ ও স্ট্যাম্প দেয়া না দেয়াকে কেন্দ্র করে বিরোধ চলছিলো। এই ঘটনাকে কেন্দ্র করে ইতঃপূর্বে আমার স্ত্রীকে কয়েক দফা মেরেছে। সর্বশেষ শুক্রবার রাতে আমার স্ত্রীকে পেছন দিক থেকে হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে আমিসহ লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতিতে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান কর্মরত চিকিৎসক। সেখানেই বুধবার (১ অক্টোবর ২০২৫) তার মৃত্যু হয়।

এই ঘটনায় শাহনাজ বেগমের মা হাজেরা বেগম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত নাছিমা বেগম (৪২) নামে সুদের ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, এই নারীর বিরুদ্ধে ইতঃপূর্বে এলাকাবাসী মানববন্ধন করেছে। পুলিশ কোনো ব্যবস্থা না নেয়ায় সে আরো উগ্রতা দেখিয়ে শাহানাজ বেগমের গায়ে আগুন ধরিয়ে দেয়। নাছিমা বেগমের দ্বারা এলাকার অনেক নিরীহ মানুষ নির্যাতিত।

ঘটনার বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, অভিযুক্ত নাছিমা বেগমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অগ্নিদগ্ধ গৃহবধূ শাহনাজ বেগমের মৃত্যুর বিষয়টি জেনেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়