প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ২১:২৪
হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ আটক

৩১ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে একটি চাঁদাবাজবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাজীগঞ্জ বাজার এলাকা থেকে চাঁদাবাজ মো. ইয়াসিন আলী (৩০) এবং মো. রাজন (৩২)কে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে ২ বান্ডিল জাল রসিদ উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
|আরো খবর
- হাজীগঞ্জে বিনামূল্যে সেবাপ্রাপ্ত পাঁচ শতাধিক রোগীর মধ্যে দেড় শতাধিকের চক্ষু অপারেশনের ব্যবস্থা
- চার কিলোমিটারজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু : দখল-দূষণে মৃতপ্রায় খাল পুনরুদ্ধারের উদ্যোগ, পর্যায়ক্রমে মতলব ও হাজীগঞ্জ পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম
- হাজীগঞ্জের মেনাপুরে সড়ক দুর্ঘটনায় তরিকুল নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ






