বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১৮:০৯

মেঘনার বোরোচর থেকে কোস্টগার্ড কর্তৃক  ৭০ মণ জাটকা জব্দ

মেঘনার বোরোচর থেকে কোস্টগার্ড কর্তৃক  ৭০ মণ জাটকা জব্দ
অনলাইন ডেস্ক

 চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর বোরোচর এলাকা থেকে ২ হাজার ৮০০ কেজি (৭০ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।সোমবার (১৮ মার্চ) ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা  উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরোচর এলাকায় ৩টি কাঠের ট্রলারে তল্লাশি করে এসব জাটকা জব্দ করেন। তবে জাটকার মালিক দাবী না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিক, এসবি'র সাত্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরীব, অসহায় ও দুস্থদের মাঝে জব্দকৃত জাটকা বিতরণ করা হয়।অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়