বুধবার, ০৪ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ২০:৩৫

কর্মহীনদের মাঝে চাঁদপুর শহর জামায়াতের ভ্যানগাড়ি বিতরণ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট॥
কর্মহীনদের মাঝে চাঁদপুর শহর জামায়াতের ভ্যানগাড়ি বিতরণ

জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে কর্মহীনদের মাঝে ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ মার্চ ২০২৬) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন এলাকার পাঁচজন কর্মহীন ব্যক্তির হাতে জীবিকা নির্বাহের উপকরণ হিসেবে ভ্যানগাড়ির চাবি তুলে দেন সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের দেশে এখনো বিপুলসংখ্যক মানুষ কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। রাষ্ট্র ও সমাজব্যবস্থার নানা সীমাবদ্ধতা ও অবক্ষয়ের কারণে অনেক পরিবার চরম কষ্টে দিনাতিপাত করছে। দুর্নীতি ও অর্থপাচার রোধ করে সুশাসন প্রতিষ্ঠা করা গেলে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি সম্ভব। আমরা সাংগঠনিকভাবে চেষ্টা করছি যাতে সাহায্যনির্ভর নয়, বরং কর্মনির্ভর মানুষ গড়ে তোলা যায়।

তিনি আরো বলেন, একটি ভ্যানগাড়ি শুধু একটি বাহন নয়, এটি একটি পরিবারের স্বপ্ন, আত্মমর্যাদা ও স্বাবলম্বিতার প্রতীক। আমরা চাই এই উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা নিজেরা স্বাবলম্বী হবেন এবং সমাজেও ইতিবাচক পরিবর্তন আনবেন।

শহর জামায়াতের আমির অ্যাড. মো. শাহজাহান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া।

তিনি বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের উচিত কর্মহীনদের পাশে দাঁড়ানো। দান নয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই টেকসই সমাধান।

অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন। শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সবুজ খান, গোলাম মাওলা, প্রভাষক ওমর ফারুকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

ভ্যানগাড়ি পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ সহায়তা তাদের পরিবারে নতুন আশার সঞ্চার করেছে। তারা নিয়মিত পরিশ্রমের মাধ্যমে আয় বৃদ্ধি করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে চেষ্টা অব্যাহত রাখবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়