রবিবার, ২৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ২০:৪০

ইব্রাহিমপুরে অসহায় বৃদ্ধাকে জামায়াতে ইসলামীর ঘর উপহার

মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা একটি কল্যাণমূলক সমাজ গড়তে চাই

-----------অ্যাড. শাহজাহান মিয়া

অনলাইন ডেস্ক
মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা একটি কল্যাণমূলক সমাজ গড়তে চাই

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নে এক অসহায় বৃদ্ধা মাকে নতুন ঘর উপহার প্রদান করেছে। দীর্ঘদিনের কষ্ট ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এতে এক অসহায় মায়ের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

রোববার (২৯ মার্চ ২০২৬) বিকেলে সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের চরফতেজংপুর ৬নং ওয়ার্ডে এই ঘর হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে সংসদ সদস্য প্রার্থী, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা শুধু নির্বাচনের সময় নয়, সবসময়ই সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আমি নির্বাচিত হই বা না হই, আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা একটি কল্যাণমূলক সমাজ গড়তে চাই। এ সময় যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, চাঁদপুর জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি জামায়াত নেতা অ্যাড. আবদুল কাদের খান।

জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারি মুহাম্মদ জুবাইর হোসাইন খানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মাসুদুর রহমান, ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজের অফিস সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাবেক শিবির নেতা মতিউর রহমান আফনান, ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মো. ইব্রাহিম খলিল, শিক্ষাবিদ ও সমাজসেবক মো. মোস্তফা, মো. মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানবিক সহায়তার অংশ হিসেবে সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দের তত্ত্বাবধানে ঘরটি নির্মাণ করে ওই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে বসবাস করা পরিবারটি নতুন ঘর পেয়ে স্বস্তি প্রকাশ করে।

ঘর পেয়ে ওই বৃদ্ধা আবেগাপ্লুত হয়ে বলেন, আমার থাকার মতো কোনো ভালো ঘর ছিলো না। আজ নতুন ঘর পেয়ে আমি খুব খুশি। যারা আমাকে এ ঘরটি দিয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।

এ সময় উপস্থিত স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সূত্র : চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়