প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১১:৪৬
মতলবে প্রাণ আরএফএলের বিক্রয় প্রতিনিধির মরদেহ উদ্ধার

মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর এলাকা থেকে অলক কুমার মোহন্ত (২৭) নামের এক যুবকের মরদেহ মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) রাত সাড়ে দশটার দিকে উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মতিন মৃধার ভবনের একটি কক্ষে ভাড়া থাকতেন ও প্রাণ আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কাজ করছিলেন।জানা যায়, মতিন মৃধার বাড়ির একটি কক্ষে গত ৩ মাসে যাবত ভাড়া ছিলেন এই অলক কুমার মোহন্ত। ৩ মার্চ ২০২৬ (মঙ্গলবার) সারাদিন তিনি ঘর থেকে বের না হলে সন্দেহ হয় বাড়ির মালিকের । অনেক ডাকাডাকির পর ভেতর থেকে সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পান বিছানায় ঘুমিয়ে আছেন অলক । পরে মতলব দক্ষিণ থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ কক্ষের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করে । নিহত অলকের বাড়ি রাজশাহীর নওগাঁও সদরের নেয়ামতপুরে । তার পিতার নাম অমল মোহন্ত।
|আরো খবর








