প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১৯:১৮
অভয়াশ্রম : জাটকা রক্ষা অভিযান
মতলব উত্তরে ৫২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ৪ জনের বিনাশ্রম কারাদণ্ড

মতলব উত্তর উপজেলায় অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করা হচ্ছে। পৃথক তিনটি অভিযানে ৫২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ৪ জনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
|আরো খবর
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বুধবার (৪ মার্চ ২০২৬) ভোর ৫টা হতে সকাল ৯টা পর্যন্ত দশানী, মেহনপুর, চর উমেদ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭টা হতে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও জেলে আটক করা হয়। ১ টি নৌকা জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জন আসামীর প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) রাত ১২ টার পর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
পৃথক তিনটি অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। এ সময় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্য ও মৎস্য বিভাগের সদস্যরা সহযোগিতা করেন।







