বুধবার, ০৪ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ২১:৩৩

চাঁদপুর খবর পরিবারের ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান

চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের কল্যাণে কাজ করছে

: সভাপতি সোহেল রুশদী

অনলাইন ডেস্ক
চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের কল্যাণে কাজ করছে

চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকা পরিবারের উদ্যোগে ঘরোয়া পরিবেশে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে৷

বুধবার (৪ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকার প্রধান সম্পাদক এম আই মমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি, চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

জনাব সোহেল রুশদী তাঁর বক্তব্যে বলেন, আজকে যারা ইফতার মাহফিলে এসেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি৷ আজকের অনুষ্ঠানটি সংক্ষিপ্ত ঘরোয়া পরিসরে করেছি। চাঁদপুর খবর পত্রিকাটি ২০ বছর অতিক্রম করেছে। নিয়মিত প্রকাশনা ধরে রেখেছি৷ পত্রিকা নিয়মিত প্রকাশ করা খুবই চ্যালেঞ্জিং। সংবাদ মাধ্যম হলো সমাজের দর্পণ। চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের কল্যাণে কাজ করছে, সামাজিক ও মানবতার কল্যাণে কাজ করছে । চাঁদপুর প্রেসক্লাব একটি ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান। সাংবাদিকতা স্বাধীন পেশা। চাঁদপুর প্রেসক্লাব সবার জন্যে উন্মুক্ত। যে কোনো সভা, সেমিনার, সমাবেশ করতে পারবেন।

পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্লাহর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও পত্রিকার উপদেষ্টা শেখ মহিউদ্দিন রাসেল।

দৈনিক চাঁদপুর খবর পরিবারের সাংবাদিক, সুধীজন এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী সম্পাদক মো. শওকত করিম, চীফ রিপোর্টার সাইদ হোসেন অপু চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. রানা সরকার, সহ-সম্পাদক এমআই দিদার, সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মো. ইমাম হাসান ও সিনিয়র স্টাফ রিপোর্টার মো. মাসুদ হোসেন।

ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মোশারফ কারী, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম খান মুরাদ, পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তফা মিজি, ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. সফিক কারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মজিব কারী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রধান সম্পাদক এমআই মমিন খান। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়