মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ২১:২২

ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে বিভিন্ন দোকানে জরিমানা

স্টাফ রিপোর্টার।।
ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে বিভিন্ন দোকানে জরিমানা
চাঁদপুরে ঈদের কেনাকাটায় প্রতারণা রোধ এবং পোশাক ও কসমেটিকস পণ্যের অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠেছে কেনাকাটা। আর এই সুযোগেই কিছু ব্যবসায়ী পোশাক ও কসমেটিকস পণ্য অতিরিক্ত দামে বিক্রি করছেন। ব্যবসায়ীদের মাত্রাতিরিক্ত লাভের আকাঙ্ক্ষায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা।

ক্রেতাদের অভিযোগের আলোকে ও পোশাকের দাম নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দিনব্যাপী চাঁদপুর শহরের বিভিন্ন শপিংমল ও দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দেখা যায়, জোড়পুকুর পাড় এলাকার 'এ ওয়ান প্লাস' নামক দোকানে ২০০ শতাংশ পর্যন্ত লাভে পণ্য বিক্রি করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালায়।

চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল আল ইমরান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, বেশ ক'টি দোকানে পণ্যের অতিরিক্ত মূল্য রাখা হচ্ছে। বিশেষ করে 'এ ওয়ান প্লাস' দোকানে অস্বাভাবিক মূল্যে পণ্য বিক্রি হচ্ছিলো।

অভিযানে জোড়পুকুর পাড়ের বিউটি স্টোর, এ ওয়ান প্লাসসহ কয়েকটি ব্র্যান্ডের দোকানে জরিমানা করা হয়। একই সঙ্গে কিছু প্রতিষ্ঠানে আমদানিকারকের সিল না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল আল ইমরান জানান, ঈদ উপলক্ষে পরিচালিত অভিযানে একাধিক প্রতিষ্ঠানে অনিয়ম ধরা পড়েছে। কিছু পণ্যে আমদানিকারকের সিল ছিলো না এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হচ্ছিল। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠান অতিরিক্ত লাভে পণ্য বিক্রি করছিলো। এসব অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আইনের আওতায় এনে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়