বুধবার, ০১ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১১:০৯

'পোস্ট অপারেটিভ রুম না থাকলে হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে'

কামরুজ্জামান টুটুল
'পোস্ট অপারেটিভ রুম না থাকলে হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে'
হাজীগঞ্জে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আহমেদ তানভীর হাসান বলেছেন, সে সকল বেসরকারি হাসপাতালে পোস্ট অপারেটিভ রুম, চিকিৎসক, মেডিসিন থাকবে না সে সকল হাসপাতাল আমরা বন্ধ করে দেবো। তাদের ওটি করার সক্ষমতা নেই বলে আমি ধরে নেবো। গত সপ্তাহে হাজীগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে একজন প্রসূতি মায়ের মৃত্যু প্রসঙ্গে

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) দুপুরে জুন মাসের উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন এই স্বাস্থ্য কর্মকর্তা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

উপজেলা ই-সেন্টারে আয়োজিত এ সভায় হাজীগঞ্জে সম্প্রতি একটি প্রাইভেট হাসপাতালে একজন প্রসূতি মায়ের মৃত্যু ও মামলার ঘটনায় ব্যাপক আলোচনা হয়। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান আরো জানান, প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় জেলা ও উপজেলার চিকিৎসকদের নিয়ে গঠিত তদন্ত কমিটি নিয়ে সোমবার হাসপাতালটি পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর সার্বিক বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রদান করা হবে। তিনি বলেন, প্রাইভেট যেসব প্রতিষ্ঠানে মেজর, মাইনর অপারেশন হবে ওইসব প্রতিষ্ঠানে পোস্ট অপারেটিভ কক্ষ, প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও দক্ষ নার্সসহ অন্যান্য স্টাফ না থাকলে হাসপাতাল কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। উপজেলায় ৩২টি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১৫টি হাসপাতাল ও ১৭টি ডায়াগনস্টিক সেন্টার। এই ১৫টি হাসপাতালে সিজারসহ মাইনর ও মেজর অপারেশন করা হচ্ছে বলে আমরা জানি।

সভায় মাদক প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকল ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ডে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এছাড়া আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে হলে পৌঁছার জন্যে হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে বিশেষ ব্যবস্থাগ্রহণ করা হবে বলে সভায় উল্লেখ করা হয়।

সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু ছাইদ, প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়