মঙ্গলবার, ০৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ২১:১৪

চাঁদপুর সরকারি কলেজে 'বাঁধনে'র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি

তাইয়্যেব।।
চাঁদপুর সরকারি কলেজে 'বাঁধনে'র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি

স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন 'বাঁধন' চাঁদপুর সরকারি কলেজ পরিবার (বিভাগীয় জোন-২)-এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে কলেজ ক্যাম্পাসে 'বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি' অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া, শিক্ষক পরিষদের সম্পাদক মো. খালেদ ইকবাল এবং বাঁধনের শিক্ষক উপদেষ্টা মো. আতিকুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন, চাঁদপুর সরকারি কলেজ পরিবার (বিভাগীয় জোন-২)-এর আহ্বায়ক আশরাফুল ইসলাম। এছাড়া শিক্ষক উপদেষ্টা ও অন্য শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

কর্মসূচিতে মোট ১৩১ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। একইসঙ্গে ৫০ জনের বেশি নতুন সদস্য স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে যুক্ত হওয়ার জন্যে নিবন্ধন সম্পন্ন করেন।

আয়োজকরা জানান, তাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি মানুষকে নিজের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করা এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা।

উল্লেখ্য, বাঁধন একটি সেবামূলক স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন, যা দীর্ঘদিন ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়