মঙ্গলবার, ০৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৬:৪৩

কসবায় চাঁদপুর রোটারী ক্লাবের চক্ষু চিকিৎসা ক্যাম্প

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
কসবায় চাঁদপুর রোটারী ক্লাবের চক্ষু চিকিৎসা ক্যাম্প

মঙ্গলবার (৫ মে ২০২৬) চাঁদপুর রোটারী ক্লাবের আয়োজনে ও মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল, চাঁদপুর-এর সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি অঞ্চলে দক্ষিণ লেশিয়ারা বাইতুল আমীন জামে মসজিদ প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প আয়োজন করা হয়।

এ ক্যাম্পে অত্র অঞ্চলের প্রায় ৪০০ গরিব ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ঔষধ ও চশমা প্রদান করা হয়। এ ক্যাম্পে প্রায় ৪০ জন ছানি পড়া রোগীকে ছানি অপারেশনের জন্যে বাছাই করা হয়। বাছাই করা রোগীদের বাসযোগে চাঁদপুর চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বুধবার হাাসপাতালে আগত রোগীদের সার্জারি শেষে বাসযোগে বৃহস্পতি ক্যাম্প ভেন্যুতে পৌঁছে দেওয়া হবে।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মশিউর রহমানের নেতৃত্বে মেডিকেল টিমে উপস্থিত ছিলেন সিনিয়র পাবলিক রিলেশন অফিসার মো. আবু জাফর, সিনিয়র সহকারী প্রোগ্রাম অফিসার মো. আল আমিন, সিনিয়র প্যারামেডিক ও ইনচার্জ মো. মইনুল হোসেন, সিনিয়র অফথ্যালমিক প্যারামেডিক মুসা নাজমুস সাকিব, অফথ্যালমিক প্যারামেডিক মো. মাজহারুল ইসলাম, মো. মিলন সরদার ও মো. ফয়সাল হোসেন।

রোটারী ক্লাবের সভাপতি রোটা. মোস্তফা ফুল মিয়ার গ্রামের বাড়ি প্রাঙ্গণে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী রোটা. নাজিমুল ইসলাম এমিল ও সাবেক সভাপতিবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। কসবা উপজেলা বিএনপির সেক্রেটারী শরীফুল হক স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন। তারা চাঁদপুর রোটারী ক্লাব চক্ষু চিকিৎসা ক্যাাম্প আয়োজন করায় ভূয়সী প্রশংসা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়