শনিবার, ২৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ১১:০৫

অনুভূতিতে দৈনিক চাঁদপুর কন্ঠের শিশু কণ্ঠ

মুহাম্মদ আরিফ বিল্লাহ
অনুভূতিতে দৈনিক চাঁদপুর কন্ঠের শিশু কণ্ঠ

দৈনিক চাঁদপুর কন্ঠ চাঁদপুর জেলার একটি সৃজনশীল পত্রিকা। পত্রিকাটি পাঠক এবং লেখক সৃষ্টিতে অনন্য ভূমিকা রেখে চলেছে। বিষয়ভিত্তিক পাতা বের করা পত্রিকাটির অন্যতম একটি বৈশিষ্ট্য। যার উল্লেখযোগ্য একটি পাতা শিশু কন্ঠ। শিশু কন্ঠ মানে কোমলমতি শিশুদের মনোজগৎ নিয়ে কাজ করা। শিশুদের মানসিক বিকাশ উপযোগী লেখা দিয়ে পাতা সাজানো। এ দুরহ কাজটি দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদকসহ সকল কলাকুশলী ধৈর্য এবং বিচক্ষণতার সাথে ধারাবাহিকভাবে সম্পন্ন করে চলেছেন। দৈনিক চাঁদপুর কন্ঠের শিশু কন্ঠ পাতার সাত শত তম সংখ্যা বের হওয়া একটি আঞ্চলিক দৈনিকের জন্য ধারাবাহিকতার অনন্য নজীর। এই মাইল ফলক অর্জনে পত্রিকার কলাকুশলীদের চেয়ে পাঠকরা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। আমি শিশু কন্ঠের সাতশত তম সংখ্যায় পৌঁছাতে যে সকল পাঠক বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সে সকল পাঠকদের আন্তরিক অভিবাদন জানাচ্ছি। চাঁদপুর কন্ঠের শিশু কন্ঠ পাতা শিশু মনের সুপ্ত লেখক সত্ত্বাকে জাগিয়ে তুলে নতুন নতুন লেখক ও পাঠক তৈরি করে চাঁদপুরকে বাংলাদেশের সাহিত্য সমাজে উজ্জ্বল করেছে। এটি দৈনিক চাঁদপুর কন্ঠের সৃজনশীল সম্পাদনা কার্যক্রমের অন্যতম সাফল্য। আমি আমার ক্ষুদ্র পরিসর থেকে শিশু কন্ঠের সকল শ্রেণীর লেখক পাঠক ও পত্রিকার সম্পাদনা পরিষদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দৈনিক চাঁদপুর কন্ঠের ক্রমোন্নতি কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়