শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩

আগ্রাসী পরশ

রোকসানা সুখী
আগ্রাসী পরশ

রোকসানা সুখী আগ্রাসী পরশ

আমার একটি আকাশ চাই

যেই আকাশে প্রেম আছে, মায়া আছে,

আছে ছায়াবৃন্তির স্বপ্নিল আবেশেও

নেশালু অহিফেন মিশ্রিত উত্তাল সর্বর

একবুক আশা পা টিপেটিপে সময়ের ট্রেনে চেপে

নিয়নের নাভী ঘেঁষে মিশে যাবে বসন্ত সুবাসে

হৃদয়ের খাম মোড়ে নেবে কুমারী গোলাপের

আলখাল্লা স্মৃতির আধুপ্রেম আলাপন।

আমার একটি আকাশ চাই

চাই এক নতুন আমি’র আহ্লাদী তটেও বাজে

চুম্বকীয় চাহনির শিহরিত গান,

প্রতি লোমকূপে আঁকে কাঙ্ক্ষিত আহ্বান।

রূপসার বাঁকে কোন এক জ্যোৎস্না রাতেও চাই

অচল ডিঙির অপলক অর্ধরাত,

চাই, সচল প্রেমের আগ্রাসী পরশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়