রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১

কুন ফায়াকুন

ইমরান শা’কির ইমরু
কুন ফায়াকুন

ইমরান শা’কির ইমরু কুন ফায়াকুন

শূন্যতার গহ্বরে ছিল না কিছুই

না আলো, শব্দ, স্পর্শের রেখা,

না সময় কিংবা আকারের কোনো ভাষা।

একটি উচ্চারণ ভাঙে সেই নিস্তব্ধতা

‘কুন’

আর সঙ্গে সঙ্গেই

সৃষ্টির কাঁপনে কেঁপে ওঠে আকাশ-পাতাল।

মানব, পাখি, বৃক্ষ, জলরেখা

সবই এক চিরন্তন ইচ্ছার প্রতিফলন,

অবিনাশী আদেশের প্রতিধ্বনি।

হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে

সম্ভাব্য সৃষ্টি,

যা অপেক্ষা করে কেবল

এক অন্তঃশব্দের আহ্বানের

‘হয়ে যাও’

চাওয়া মাত্রই প্রকাশিত হয়

স্রষ্টার মহিমান্বিত গুণ

‘কুন ফায়াকুন’।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়