শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৮

বাজারে বেড়েছে মাছ-সবজির দাম, মুরগিতে কিছুটা স্বস্তি

স্টাফ রিপোর্টার
বাজারে বেড়েছে মাছ-সবজির দাম, মুরগিতে কিছুটা স্বস্তি

পবিত্র রমজানের আজ তৃতীয় দিন। রমজান ঘিরে বাজারে বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। বিশেষ করে মাছ ও সবজির দাম বেড়েছে সপ্তাহ ব্যবধানে। এতে ক্রেতাদের মাঝে হতাশা বিরাজ করছে, তবে কিছুটা স্বস্তি রয়েছে মুরগির দামে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুরের কয়েকটি বাজার বিশ্লেষণে এমন তথ্য জানা গেছে।

বাজারে সব ধরনের মাছের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে। প্রতি কেজি রুই ৪০০ টাকা, কাতলা ৩৫০ টাকা, পাবদা ৪০০ টাকা ও মাঝারি টেংরা ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। গুঁড়া চিংড়ির কেজি ৮০০-১০০০ টাকা, টেম্পো ইলিশ কেজিতে ১০০ টাকা বেড়ে ৫০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

এক বিক্রেতা বলেন, “সরবরাহ মোটামুটি ঠিক আছে, কিন্তু খুচরা বাজারে দাম বাড়িয়ে বিক্রি হয়। ক্রেতারা একটু অস্বস্তি বোধ করছেন।”

এদিকে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ১২০ টাকায়, শসা ৮০ থেকে ১০০ টাকায় আর লেবুর হালি ৮০ থেকে ১০০ টাকায়। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। একদিনের ব্যবধানে মরিচের দাম ৬০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকায় পৌঁছেছে। দাম কম আলু, টমেটোতে।

স্বস্তির বিষয় মুরগির বাজারে দাম কিছুটা নিম্নমুখী। ব্রয়লার কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়; লেয়ার মুরগি ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। তবে সোনালি মুরগির দাম অপরিবর্তিত রয়েছে, কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়