শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৪:০২

ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, সহযোগী পলাতক

বিশেষ প্রতিনিধি
ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, সহযোগী পলাতক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মহসিন মোল্লা নামে একজনকে আটক করা হয়

১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের নিয়মিত অভিযানে ১১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার চাঁদপুর সদর মডেল থানাধীন বাসস্ট্যান্ড সংলগ্ন ফয়সাল শপিং মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহসিন মোল্লা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোড়ালিয়া (হালদার বাড়ি) এলাকার বাসিন্দা। তার স্থায়ী বাড়ি কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের বরইগাঁও (মোল্লা বাড়ি) এলাকায়।

অভিযানকালে গ্রেফতারকৃত মহসিন মোল্লার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ১১ গ্রাম। এ ঘটনায় অপু চৌধুরী (৩২) নামে অপর এক অভিযুক্তকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি চাঁদপুর পৌরসভার উত্তর শ্রীরামদী (চৌধুরী বাড়ি), নিশি রোড এলাকার বাসিন্দা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)-এর সারণির ১০(ক)/৪১ ধারায় চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়