বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ২১:০৯

চাঁদপুর সদর জমইয়াতে হিযবুল্লাহর সম্মেলন ও ঈছালে ছাওয়াব মাহফিল

আমি অনেক মুরিদকে তালীমের এযাযত দিয়েছি, সে পীর দাবি করে বসে আছে

...............ছারছীনার পীর ছাহেব

স্টাফ রিপোর্টার
আমি অনেক মুরিদকে তালীমের এযাযত দিয়েছি, সে পীর দাবি করে বসে আছে

ছারছীনা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ওপর প্রতিষ্ঠিত একটি হক দরবার। এ দরবার সুন্নাতে নববীর আদর্শ প্রতিষ্ঠায় জমইয়াতে হিযবুল্লাহ সংগঠন প্রতিষ্ঠা করেছে। যে সংগঠনের কর্মী হয়ে হাজারো পথভোলা মানুষ আল্লাহওয়ালা হয়েছেন। কিন্তু আমি ইদানীং লক্ষ্য করেছি, আমি অনেক মুরিদকে তালীমের এযাযত দিয়েছি, সে পীর দাবি করে বসে আছে। এদের থেকে সাবধান থাকবেন। যারা ছারছীনার মুরিদ দাবি করবেন, আপনারা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকবেন না। আর যদি রাজনীতি করেন তাহলে ছারছীনার মুরিদ পরিচয় দেবেন না। আজকে ইসলামের নামে অপসংস্কৃতির চর্চা চলছে। সঠিক ইসলামের ব্যাখ্যা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে ছারছীনা দরবার শরীফকেই ভূমিকা রাখতে হবে। আমরা গদিভিত্তিক দলীয় রাজনীতি করি না। দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে সুন্নতে নববীর আদর্শ বাস্তবায়নে কাজ করছি। ছারছীনা দরবারের সকল সদস্য সুন্নতে নববীর আদর্শে নিজ চরিত্র, শৃঙ্খলা ও ত্যাগের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। সেই সাথে নিজের পরিবারের সদস্যকে আউলিয়ায়ে কেরামের দেখানো পথে পরিচালিত করতে হবে।

বুধবার (৬ মে ২০২৬) চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর সদর উপজেলা শাখার সম্মেলন ও ঈছালে ছাওয়াব মাহফিলে গভীর রাতে আখেরি মোনাজাতের পূর্বে আমিরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইন (মাদ্দাজিল্লাহুল আলী) উপরোল্লিখিত কথাগুলো বলেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির হাফেজ মাওলানা শাহ্ আবু বকর মুহাম্মাদ ছালেহ নেছারুল্লাহ, সংগঠনের কেন্দ্রীয়

সাংগঠনিক সম্পাদক মাও. মো. হেমায়েত বিন তৈয়্যব, ছারছীনা দরবার শরীফের মুবাল্লিগ মাও.

মহিব্বুল্লাহ আল মাহমুদ, জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাও. মো. মমিনুল ইসলাম খান, চাঁদপুর সদর উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি অধ্যক্ষ মো. মফিজুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা যুব হিযবুল্লাহর সাধারণ মাও. হাবিবুর রহমান মোহেব্বী, ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মাও. মো. হেলাল উদ্দিন প্রমুখ।

চাঁদপুর সদর উপজেলা ছাত্র হিযবুল্লাহর সভাপতি মো. মাইনুদ্দিন হোসাইনী ও

চাঁদপুর দারুসসুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদরাসা সহকারী শিক্ষক মাও. মাহবুবুর রহমানের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত ও গজল পরিবেশন করেন জুলফিকার হামদ-নাত ও গজল পরিবেশক দলের সদস্যরা এবং ফনিশাইর দীনিয়া মাদরাসার ছাত্ররা।

মাহফিলে উপস্থিত ছিলেন চান্দাবাজার নূরিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী, জেলা জমিয়াতুল মুদার্রেছীনের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সুরুজ পাটোয়ারীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদরাসার শিক্ষক, মসজিদের ইমাম, বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য শেষে আখেরি মোনাজাত করেন প্রধান অতিথি ছারছীনার পীর ছাহেব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়