মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ২২:০৬

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের বড় ভাই রতন এভারকেয়ারে চিকিৎসাধীন

দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

স্টাফ রিপোর্টার।।
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের বড় ভাই রতন এভারকেয়ারে চিকিৎসাধীন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ড. আ. ন. ম. এহছানুল হক মিলনের বড় ভাই এ টি এম রেজাউল হক রতন (৭৪) গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৭ নভেম্বর ২০২৬ কিডনিজনিত জটিলতা বৃদ্ধি পাওয়ায় তাঁকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

পরিবারের পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন তাঁর জ্যেষ্ঠ ভ্রাতার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। তিনি দেশবাসীসহ চাঁদপুর ও কচুয়ার সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন, যেন মহান আল্লাহ তাআলা তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়