প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১৮:৩৫
অসুস্থ আবু তাহের ঢালীকে গনি-আয়েশা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা

চাঁদপুরে অসুস্থ আবু তাহের ঢালী (৬২)-এর উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে ‘গনি-আয়েশা ফাউন্ডেশন’। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেলে শহরের আব্দুল করিম পাটোয়ারী সড়কে অবস্থিত ফাউন্ডেশনের কার্যালয়ে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় ফাউন্ডেশনের সভাপতি শাহজাহান সিদ্দিকী, সাধারণ সম্পাদক হোসনে আরা এবং সদস্য আব্দুল কুদ্দুছ মুন্সী অসুস্থ আবু তাহের ঢালীর পরিবারের হাতে সহায়তার অর্থ তুলে দেন। অসুস্থ আবু তাহের ঢালীর পক্ষে তার ছেলে শাহাদাত হোসেন সাজু (দক্ষিণ দাসাদী, বাবুরহাট) এই অর্থ গ্রহণ করেন।
|আরো খবর
পারিবারিক সূত্রে জানা যায়, আবু তাহের ঢালী দীর্ঘদিন ধরে কিডনি, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসজনিত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। তার চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়ায় তারা ফাউন্ডেশনের কাছে আর্থিক সহযোগিতার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে এই চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে গনি-আয়েশা ফাউন্ডেশন শিক্ষা বিস্তার, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান, গৃহহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, প্রাথমিক বৃত্তি এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তাসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।








