সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ২৩:০২

মতলবে উৎসবমুখর পরিবেশে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা

মতলবে উৎসবমুখর পরিবেশে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা
মতলবে অনুষ্ঠিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কক্ষ পরিদর্শন করছেন অতিথিরা।
মতলব ব্যুরো

মতলব দক্ষিণে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকালে মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা সম্পন্ন হয়।

মতলব পৌরসভা কেন্দ্র পরিচালনা কমিটির অধীনে অনুষ্ঠিত এই মেধাবৃত্তি পরীক্ষায় চতুর্থ থেকে দশম শ্রেণির মোট ৩৮৩ জন শিক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে ১৪৭ জন ছাত্র এবং ২৩৬ জন ছাত্রী। সকাল থেকেই কেন্দ্র প্রাঙ্গণে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাবেদ হোসাইন এবং মতলব প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক রেদোয়ান আহমেদ জাকির। এ সময় ইব্রাহিম খলিল, মিজানুর রহমান, জিয়াউর রহমান ও দেওয়ান কবিরসহ স্থানীয় শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, এই মেধাবৃত্তি পরীক্ষা তাদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের সুযোগ সৃষ্টি করেছে। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার অভিজ্ঞতা অর্জন ও আত্মবিশ্বাস বাড়াতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে তারা মনে করে।

অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিভা অন্বেষণে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পাঠ্যবইয়ের পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিলে শিক্ষার্থীদের পড়াশোনা ও নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি পায়।

মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাবেদ হোসাইন বলেন, “শিক্ষার্থীদের মেধা যাচাই এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যৎ শিক্ষাজীবনে এগিয়ে যেতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।”

মতলব পৌরসভা কেন্দ্রের পরিচালক মো. রবিউল আজম বলেন, “শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অত্যন্ত উৎসাহিত করেছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সহযোগিতার জন্য কেন্দ্র কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবক ও স্বেচ্ছাসেবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”

সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, জ্ঞানচর্চায় উৎসাহ প্রদান এবং মেধাবী প্রজন্ম গঠনে এ ধরনের শিক্ষামূলক আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়