প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ২২:৩১
পূর্ব ধলাইতলী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন অ্যাড. মনির হোসেন

মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের পূর্ব ধলাইতলী আব্দুল জলিল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৮ নম্বর ওয়ার্ডের করবন্দ গ্রামের কৃতী সন্তান অ্যাডভোকেট মনির হোসেন।
|আরো খবর
গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক স্মারকে (বামাশিবো/প্রশা/২৩১২৬১০৩৮৭৯১/১৪০৬৭১) চার সদস্যবিশিষ্ট এই এডহক কমিটি অনুমোদিত হয়। কমিটিতে অ্যাড. মনির হোসেনকে সভাপতি, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হাসিনা মজুমদারকে সদস্য-সচিব, তানভীর হোসেনকে অভিভাবক সদস্য এবং মো. মোফাজ্জল হোসেনকে শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে।
মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি অ্যাড. মনির হোসেন দায়িত্ব পাওয়ার পর মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ড. জালাল উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য এলাকার সর্বস্তরের জনগণ, অভিভাবক ও শিক্ষকদের দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক অবকাঠামোর উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন।








