সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ২১:৩৫

ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন

যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শ্রেণিকক্ষে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

-------ইউএনও মাহমুদা কুলসুম মনি

মাহবুব আলম লাভলু।।
যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শ্রেণিকক্ষে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

শিক্ষার্থীদের পাঠদান আরও আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর করতে মতলব উত্তর উপজেলার ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্লাসরুমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

উদ্বোধনকালে তিনি বলেন, বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। শিক্ষার্থীদের যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শ্রেণিকক্ষে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠদান আরও আকর্ষণীয়, সহজবোধ্য ও আনন্দদায়ক হয়ে উঠবে। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম সারোয়ার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজ্জব আলী প্রধান, শিক্ষানুরাগী কবির হোসেন মজুমদারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ে আধুনিক শিক্ষাব্যবস্থার এ সংযোজনকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, মাল্টিমিডিয়া ক্লাসরুমের যথাযথ ব্যবহারের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়