মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৭

জ্বালানি বিষয়ক সাংবাদিকতায় ফেলোশিপ পেলেন ফরিদগঞ্জের মহিউদ্দিন রাব্বানী

ফরিদগঞ্জ প্রতিনিধি
জ্বালানি বিষয়ক সাংবাদিকতায় ফেলোশিপ পেলেন ফরিদগঞ্জের মহিউদ্দিন রাব্বানী

জ্বালানি খাতে অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে মিডিয়া ফেলোশিপ পেয়েছেন ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন রাব্বানী।

নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা ‘কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক’ (ক্লিন) তাকে এ ফেলোশিপে মনোনীত করেছে। গত সেপ্টেম্বরে প্রকাশিত ‘বিশ্বব্যাংক গোষ্ঠীর অর্থায়নই কি বাড়াচ্ছে গ্যাসে আমদানি-নির্ভরতা?’ শীর্ষক প্রতিবেদনটির জন্য তিনি এ সম্মাননা লাভ করেন।

মনোনীত প্রতিবেদনে বিশ্বব্যাংক গোষ্ঠীর অর্থায়নে বাংলাদেশে গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো সম্প্রসারণের প্রভাব এবং দেশের জ্বালানি নিরাপত্তার নানা দিক বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে।

মহিউদ্দিন রাব্বানী ফরিদগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি অনুরাগী এই সাংবাদিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই পেশাগত সাংবাদিকতায় আত্মনিয়োগ করেন। বর্তমানে তিনি অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলে নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছেন।

এর আগে তিনি দৈনিক সংবাদ, দৈনিক আমার সংবাদ, দৈনিক সবুজ বাংলা ও দৈনিক বাণিজ্য প্রতিদিনসহ বিভিন্ন জাতীয় দৈনিকে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি মূলত অর্থনীতি, বাণিজ্য ও জ্বালানি খাত নিয়ে নিয়মিত সংবাদ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে আসছেন।

এছাড়া, তিনি সাংবাদিকদের পেশাদার সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর একজন সক্রিয় সদস্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়