মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ২০:৫৮

মেঘনা নদী থেকে নিখোঁজের একদিন পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার।।
মেঘনা নদী থেকে নিখোঁজের একদিন পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

চাঁদপুরে মেঘনা নদী থেকে সামিউল ইসলাম (১৪) নামে এক মাদ্রাসছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজের একদিন পর মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন কোড়ালিয়ার চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সামিউল শহরের মোমিনপাড়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। পুরাণবাজার মধুসূদন মাঠের দক্ষিণ কোণে তাদের গ্রামের বাড়ি হলেও বর্তমানে তারা কোড়ালিয়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকছে। তার বাবার নাম নজরুল ইসলাম নজু। চার ভাইয়ের মধ্যে সামিউল সবার ছোট। তার বড় ভাই সাইফ ইসলাম ওরফে শাহ আলম চাঁদপুর জেলা ফুটবল দলের নিয়মিত খেলোয়াড়।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে মাদ্রাসায় পরীক্ষা দিয়ে বাসায় ফিরে খেলার পোশাক পরে বের হয় সামিউল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের একদিন পর মেঘনা নদীতে তার মরদেহ ভেসে ওঠে। শুরুতে নৌ পুলিশ অজ্ঞাত কিশোর হিসেবে মরদেহ উদ্ধার করলেও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন।

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার রাতে জানাজা শেষে পুরানবাজার মধ্যশ্রীরামদী কবরস্থানে তাকে দাফন করা হয়। এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়