বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০০:৪১

জনমত জরিপে বাগাদী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জুয়েল মিজি এগিয়ে

জনমত জরিপে বাগাদী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জুয়েল মিজি এগিয়ে
অনলাইন ডেস্ক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের সাথে কুশলাদি বিনিময়ের পাশাপাশি দোয়া চেয়ে আসছেন।

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন ঘুরে দেখা যায়, যে ক'জন চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন, তাঁদের মধ্যে জনপ্রিয়তায় ও জনমত জরিপে এগিয়ে রয়েছেন চাঁদপুর জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, দানশীল ও গরিব-দুঃখী অসহায় মানুষের আপনজন আলমগীর আলম জুয়েল মিজি।

ইউনিয়ন ঘুরে দেখা যায়, বয়োবৃদ্ধ হতে শুরু করে সকল শ্রেণির ভোটারদের পছন্দ চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর আলম জুয়েল মিজি। ভোটাররা বলেন, সৎ ও যোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী এবার আমরা পেয়েছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলমগীর আলম জুয়েল মিজিকে আমরা দেখতে চাই। তিনি ক্লিন ইমেজের এবং সাধারণ গণমানুষের আপনজন। পিতার ঐতিহ্যকে ধারণ করে চলে আসছেন তিনি। তাঁর মতো মানুষ চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি সেবার পাশাপাশি ব্যক্তিগতভাবেও মানুষ সেবা পাওয়াসহ উপকৃত হবেন। আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা আলমগীর আলম জুয়েল মিজিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবো ইনশাল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়