প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ২০:৩২
জেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করলেন স্থানীয় সরকার পরিচালক মনোয়ারা বেগম

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মনোয়ারা বেগম চাঁদপুর জেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) কার্যালয়ে পৌঁছালে তাঁকে জেলা পরিষদের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
|আরো খবর
পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. সলিম উল্যা সেলিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়শেষে স্থানীয় সরকার পরিচালক জেলা পরিষদের সার্বিক প্রশাসনিক কার্যক্রম, দপ্তর ব্যবস্থাপনা এবং গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন।








