শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:২২

৭ দফা দাবি আদায়ে চাঁদপুরে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ

​চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
৭ দফা দাবি আদায়ে চাঁদপুরে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ
ছবি ক্যাপশন- ​৭ দফা দাবি আদায়ে চাঁদপুরে জেলা দলিল লেখক সমিতির সমাবেশে বক্তব্য রাখছেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মো. খোরশেদ আলম বাবুল। পাশে উপস্থিত সাধারণ সম্পাদক ও মতলব দক্ষিণ দলিল লেখক সমিতির সভাপতি জিয়াউল মোস্তফা তালুকদার (জীবন)সহ অন্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ দলিল লেখক সমিতি ঘোষিত ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমিতির চাঁদপুর জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ​শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে চাঁদপুর সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ​বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় দলিল লেখক সমিতি ও চাঁদপুর জেলা সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম বাবুলের সভাপতিত্বে আয়োজিত সমাবেশটি পরিচালনা করেন চাঁদপুর জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও মতলব দক্ষিণ দলিল লেখক সমিতির সভাপতি জিয়াউল মোস্তফা তালুকদার (জীবন)।

​সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতি ও চাঁদপুর জেলা সমিতির উপদেষ্টা এবং হাজীগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল গাফ্ফার। জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি আব্দুল কাদের পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এবং অর্থ সম্পাদক মোর্শেদ আলম ভুট্টু। সমাবেশে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা ও জেলা কমিটির নেতৃবৃন্দ এবং দলিল লেখকগণ উপস্থিত ছিলেন।

দলিল লেখকদের উত্থাপিত ৭ দফা দাবিসমূহ হচ্ছে : ১. দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না।২. দলিল প্রতি সম্মানী ভাতা ন্যূনতম পাঁচ হাজার টাকা বাস্তবায়ন করতে হবে। ৩. লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেউ দলিল মুসাবিদা করতে পারবে না এবং দলিল রেজিস্ট্রি করার জন্য দাখিল করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। ৪. উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতীত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। ৫. উপজেলা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে। ৬. যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজপত্র ও তথ্যের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু পেশাগত কারণে দলিল লেখক বা মুসাবিদাকারক হিসেবে দলিল লেখকদের আসামি করা যাবে না।৭. দলিল লেখকদের পেশাগত সুরক্ষায় প্রয়োজনীয় আইন প্রণয়ন ও যুগোপযোগী সুবিধা নিশ্চিত করতে হবে।

​সমাবেশে বক্তারা সতর্ক করে বলেন, দলিল লেখকদের এই যৌক্তিক দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করা না হলে কেন্দ্র ঘোষিত যে কোনো কঠোর কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়