বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৮

মতলব উত্তরে নিশ্চিন্তপুর বাজারে অনুমোদনহীন মেলা বন্ধ

মতলব উত্তর
মতলব উত্তরে নিশ্চিন্তপুর বাজারে অনুমোদনহীন মেলা বন্ধ
মতলব উত্তরে নিশ্চিন্তপুর বাজারে অনুমোদনহীন এ মেলাটি বন্ধ করা হয়।

মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর বাজারে অনুমোদনহীনভাবে পরিচালিত একটি মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি অভিযান পরিচালনা করে মেলাটি বন্ধ ঘোষণা করে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে নিশ্চিন্তপুর বাজারে একটি মহল প্রশাসনের অনুমোদন ছাড়াই মেলার কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে মেলা বন্ধে উদ্যোগ নেয়া হয়।

জানা গেছে, মেলার দ্বিতীয় দিনে আয়োজকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির কাছে অনুমোদনের জন্য গেলে তিনি জেলা প্রশাসনের কার্যালয় থেকে প্রয়োজনীয় অনুমোদন নেয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে অনুমোদন ছাড়া মেলা পরিচালনা না করার বিষয়েও নির্দেশ দেন।

প্রশাসন সূত্রে জানা যায়, এ ধরনের মেলা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেয়া বাধ্যতামূলক। পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকেও মেলাটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

উপজেলা প্রশাসনের অভিযানের পর নিশ্চিন্তপুর বাজারের অনুমোদনহীন এ মেলার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি ভবিষ্যতে অনুমোদন ছাড়া কোনো মেলা পরিচালনা না করার দাবি জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়