প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৪:৩৫
চাঁদপুর বাসস্ট্যান্ডে মাদকবিরোধী থিম সং ও ডকুমেন্টারি প্রদর্শন

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর শহরে মাদকবিরোধী থিম সং ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৬ সালে তৈরি মাদকবিরোধী থিম সং এবং একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। একই সঙ্গে উপস্থিত সাধারণ মানুষ ও যাত্রীদের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সর্বস্তরের মানুষকে সচেতন করা এবং সামাজিক আন্দোলন জোরদার করতেই নিয়মিত এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।








