সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৭:৫১

ফরিদগঞ্জে জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ফরিদগঞ্জ প্রতিনিধি।।

উপজেলার ৭ নম্বর পাইকপাড়া উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ি এলাকায় দীর্ঘদিনের দখলীয় জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রায় ৫০ বছর ধরে তাদের দখলে থাকা জমি স্থানীয় বাসিন্দা বেলায়েত হোসেন ওরফে বিল্লালের নেতৃত্বে জোরপূর্বক দখলের চেষ্টা চালানো হয়। তারা দাবি করেন, অতীতেও রাজনৈতিক প্রভাব ও স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় একই জমি দখলের চেষ্টা হয়েছিলো। পরে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে জমিটি পুনরায় তাদের দখলে ফিরিয়ে দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে পুনরায় জমির একটি অংশ দখল করে সেখানে পুকুর খনন করা হয় এবং ভুক্তভোগীদের পূর্বের বসতভিটার ওপর বহুতল ভবন নির্মাণ করা হয়। এতে প্রকৃত মালিকেরা নিজেদের জমিতে প্রবেশ ও ভোগদখল থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তারা।

ভুক্তভোগীদের ভাষ্য, সংশ্লিষ্ট সম্পত্তি নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাদের দাবি, ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে রেজিস্ট্রিকৃত ১৪৭২ নম্বর দলিল এবং ৯৬৪ নম্বর নামজারি খতিয়ানের ভিত্তিতে তারা জমির বৈধ মালিক। এ ছাড়া একই সম্পত্তিকে কেন্দ্র করে চাঁদপুর জেলা জজ আদালতে দেওয়ানি মামলা এবং জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলাও রয়েছে বলে তারা জানান।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই মামলা নিষ্পত্তির আগে কোনো পক্ষের জোরপূর্বক জমি দখল করা আইনসম্মত নয়। আমরা প্রশাসনের কাছে আমাদের দখলীয় সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।”

এলাকার কয়েকজন বাসিন্দাও দাবি করেন, দীর্ঘদিন ধরে জমিটি ভুক্তভোগী পরিবারের দখলেই ছিলো। তাদের অভিযোগ, বর্তমানে জোরপূর্বক দখল নেওয়ার পাশাপাশি ভুক্তভোগীদের বাগান ও বিভিন্ন গাছপালারও ক্ষতি করা হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত বেলায়েত হোসেন ওরফে বিল্লাল বলেন, “আমাদের সম্পত্তির বিএস খতিয়ান আমার বাবা আর ওদের বাবার নামে যৌথ। তারা দুজনেই মৃত। বণ্টননামা ছাড়াই তারা তাদের মতো করে তাদের মায়ের কাছে বিক্রি দেখিয়ে দলিল করে। ভূমি অফিস সেটা খারিজও করে দেয়। আমি খারিজের বিষয়ে মামলা করেছি। এ ছাড়া আমাদের সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বিগত সময়ে আমরা একাধিকবার বসতে চাইলেও তারা বসেনি।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়