প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৬:১৯
চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালকের বাকিলা ইউপি কার্যালয় পরিদর্শন

হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার।
|আরো খবর
সোমবার (৩ আগস্ট ২০২৬) সকালে তিনি পরিষদ কার্যালয় পরিদর্শনশেষে বিভিন্ন কার্যক্রমের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের ব্যবস্থাপনায় এবং ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলনের সার্বিক সহযোগিতায় পরিদর্শনকালে উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবার মান, বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার, আর্থিক ব্যবস্থাপনা এবং উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করেন। পরিদর্শনশেষে তিনি এসব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
পরে তিনি ইউনিয়ন পরিষদের বাস্তবায়নাধীন দুটি উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পগুলোর কাজের গুণগত মান, বাস্তবায়নের অগ্রগতি এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবার মান আরও উন্নত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মহিবুল আহসান, হিসাব সহকারী শ্রী সুজন সূত্রধর, ইউপি সদস্য মো. মানিক মিয়া, মো. আবুল বাশার, মো. দুলাল, মো. মাছুম বিল্লাহ, নারগিছ আক্তার ও মাহমুদা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্যাপশন:
হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার।
ছবি : চাঁদপুর কণ্ঠ








