প্রকাশ : ২৮ জুন ২০২৬, ২০:৪৬
মাহমুদা খানমের 'ব্রেকিং দ্য ব্যারিয়ার্স অ্যাওয়ার্ড' অর্জন

ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের পাঁচবারের সাবেক সভাপতি মাহমুদা খানম আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইলের বাংলাদেশস্থ ডিস্ট্রিক্ট ৩২৮-এর ২০২৫-২০২৬ মেয়াদের চেয়ারম্যান জেসরিনা হায়দার কর্তৃক অত্যন্ত মর্যাদাপূর্ণ 'ব্রেকিং দ্য ব্যারিয়ার্স অ্যাওয়ার্ড' অর্জন করেছেন। শনিবার (২৭ জুন ২০২৬) রাজধানীর বনানীস্থ হোটেল শেরাটনে আয়োজিত ৪১তম ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলীতে মাহমুদা খানমের হাতে এই অ্যাওয়ার্ডটি তুলে দেওয়া হয়।
|আরো খবর
মাহমুদা খানম চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, চাঁদপুর জেলার প্রথম কিন্ডারগার্টেন রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার সহ-সভাপতি, চাঁদপুর মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি, সূর্যমুখী শিশু-কিশোর সংগঠন ও নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার সহ-সভাপতি, চাঁদপুর ডায়াবেটিক সমিতি ও চাঁদপুর রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্যসহ বহুবিধ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।
মাহমুদা খানমের 'ব্রেকিং দ্য বেরিয়ার্স অ্যাওয়ার্ডে' লিখা হয়েছে, "পেশাগত গতানুগতিকতাকে অতিক্রম করে অনন্যতাকে ধারণ, সম্মিলিত প্রয়াস ও ব্যক্তিস্বাতন্ত্র্যে উত্তরণের স্বীকৃতিস্বরূপ আপনাকে এ সম্মাননা প্রদান করা হলো।"
অ্যাওয়ার্ড প্রাপ্তির প্রতিক্রিয়ায় মাহমুদা খানম বলেন, আমার ১৪ বছরের ইনার হুইল জীবনে এটাই সর্বোচ্চ অর্জন এবং জীবনের অন্যতম সেরা অ্যাওয়ার্ড। এজন্যে আল্লাহর দরবারে অশেষ শোকরিয়া ও ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর সুযোগ্য চেয়ারম্যান (২০২৫-২০২৬) জেসরিনা হায়দারের প্রতি অশেষ কৃতজ্ঞতা।







