শনিবার, ২৭ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১৯:৫৮

হাজীগঞ্জে স্ত্রীর ছবি বুকে ঝুলিয়ে যুবকের আত্মহত্যা !

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে স্ত্রীর ছবি বুকে ঝুলিয়ে যুবকের আত্মহত্যা !
ক্যাপশন: হাজীগঞ্জে স্ত্রীর দেয়া তালাকের শোক কাটাতে না পেরে স্ত্রীর ছবি নিয়ে আত্মহত্যা করা যুবক শান্ত। ছবি : সংগৃহীত।

স্ত্রীর দেয়া তালাক মেনে নিতে না পেরে স্ত্রীর ছবি বুকে নিয়ে আত্মহত্যা করেছেন এক সন্তানের জনক শান্ত হোসেন (২৫)। তালাকের বিষয় নিয়ে একইদিন স্থানীয়ভাবে সালিস হবার কথা ছিলো। শনিবার (২৭ জুন ২০২৬) দুপুরে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে হাজীগঞ্জ উপজেলার পশ্চিম হাটিলা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের উত্তর পাটোয়ারী বাড়িতে। তিনি ওই বাড়ির আবুল বাসারের ছেলে।

স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে সুন্দরী স্ত্রীর গতিবিধি সন্দেহের দৃষ্টিতে দেখতেন শান্ত। এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। এরই মাঝে গত ক'দিন আগে স্ত্রী নিজেই শান্তকে তালাক দেন। এ বিষয়টি নিয়ে শনিবার স্থানীয়ভাবে একটি সালিসি বৈঠক হওয়ার কথা ছিলো। তবে সালিস শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে স্ত্রীর একটি ছবি বুকে ঝুলিয়ে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শান্ত। আর এ তথ্য নিহতের পরিবারের।

স্থানীয় একাধিক সূত্র জানান, শান্ত তার স্ত্রীর একটি ছবি বুকে ঝুলিয়ে রেখেছিলেন। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবর পেয়ে দুপুরের পরে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে লাশ থানাতে নিয়ে আসে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান চাঁদপুর কণ্ঠকে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পোঁছে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়