শনিবার, ০৬ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১৭:৪৭

হাজীগঞ্জের সন্তান ফরিদুল প্রাথমিক শিক্ষায় চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ কর্মচারী

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জের সন্তান ফরিদুল প্রাথমিক শিক্ষায় চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ কর্মচারী
ছবি: ফরিদুল ইসলাম।

হাজীগঞ্জের ফরিদুল ইসলাম প্রাথমিক শিক্ষায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন। তিনি ফেনী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এ কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছেন। গত বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বিভাগীয় বাছাই কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. মো. জিয়াউদ্দীন ও বিভাগীয় বাছাই কমিটির সদস্য সচিব বিভাগীয় সহকারী পরিচালক ফাতেমা মেহের ইয়াসমিন কর্তৃক যৌথভাবে স্বাক্ষরিত ফলাফলে তাঁকে এই গৌরবময় স্বীকৃতি দেওয়া হয়।

ফরিদুল ইসলাম ১৯৮৭ সালের ১ মার্চ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২ নং বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম (অবসরপ্রাপ্ত মাদ্রাসা কর্মকর্তা) ও মাতা ফাতেমা বেগম (গৃহিণী)। তার স্ত্রী মোসা. কামরুননাহার (মুক্তা)ও চলিত বছর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ‘শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা)’ নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে কুমিল্লার চৌদ্দগ্রামের পদুয়া (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে এই দম্পতি এক ছেলে ও এক মেয়ের জনক-জননী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়