সোমবার, ০৪ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৬:০৯

মতলবে হামলার অভিযোগে বিতর্ক।। এলাকাবাসীর গণস্বাক্ষর ও প্রতিবাদ

মতলব ব্যুরো।
মতলবে হামলার অভিযোগে বিতর্ক।। এলাকাবাসীর গণস্বাক্ষর ও প্রতিবাদ
মতলবে গণস্বাক্ষর ও প্রতিবাদে এলাকাবাসীর উপস্থিতির একাংশ।

মতলব দক্ষিণ উপজেলার উত্তর বাইশপুর পাঠান বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক। একদিকে ভুক্তভোগীর অভিযোগ, অন্যদিকে সরেজমিনে এলাকাবাসীর ভিন্নমত সামনে এসেছে।

মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের বাইশপুর গ্রামের পাঠান বাড়ির মো. লোকমান পাঠান অভিযোগ করেন, তার নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে এবং তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, হামলার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একাধিকবার কল করেও কোনো সহায়তা পাননি। অভিযোগে আরও উল্লেখ করা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. রাসেল পাঠান, মো. জলিল পাঠান, মো. সোহেল পাঠানসহ কয়েকজন এ ঘটনায় জড়িত।

তবে এ বিষয়ে এলাকায় সরেজমিনে খোঁজ নিয়ে ভিন্ন চিত্র পাওয়া গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর একটি অংশের মতে, এ হামলা ও ভাংচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

শুক্রবার (১ মে ২০২৬) মাগরিবের পর এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে বিষয়টি যাচাই-বাছাই করা হয়। সেখানে উপস্থিত অনেকেই জানান, বাস্তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

অভিযোগ অস্বীকার করে রাসেল পাঠান জানান, "একই বাড়ির লোকমান পাঠানের সাথে আমার জায়গা নিয়ে বিরোধ চলছে। সম্প্রতি তিনি জায়গা সংক্রান্ত বিরোধকে মারামারির মিথ্যা ঘটনা সাজিয়ে আমার ব্যবসায়িক সুনাম নষ্ট করার পাঁয়তারা করছে। তিনি আরো বলেন, "লোকমান পাঠান আমার দূর সম্পর্কের চাচা হয়। তিনি আমার জায়গা বুঝিয়ে না দিয়ে ঘরের সামনে চলাচলের পথ বন্ধ করে বহুতল ভবন নির্মাণ করছেন। বহুতল ভবন নির্মিত হলে আমার বাড়িতে প্রবেশের চলাচলের পথ থাকবে না। লোকমান পাঠানের স্ত্রীর সাথে আমার কোনো মারামারি ও কথা কাটাকাটির কোনো ঘটনা ঘটেনি। এমনকি স্বর্ণ নিয়ে যাওয়ার অভিযোগটিও সম্পূর্ণ ভিত্তিহীন।” ওই বাড়ির রহমত উল্যাহ, রফিক, আক্কাছ, নুরুজ্জামান ও কলু পাঠানসহ একাধিক এলাকাবাসী জানান, ওই দিন রাসেল পাঠানের সাথে লোকমান পাঠানের স্ত্রীর কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটেনি| ঘটনার প্রতিবাদে এলাকাবাসী গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। প্রায় ৫০ জন এলাকাবাসী এই গণস্বাক্ষরে অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্যে মো. লোকমান পাঠান আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়