প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১৭:৪০
মতলবে বলাৎকারের ঘটনায় মসজিদের ইমাম গ্রেফতার

মতলব দক্ষিণ উপজেলার মধ্য দিঘলদী গ্রামে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) রাতে মাইনুল ইসলাম (২৭) নামক এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মধ্যম দিঘলদী মাস্টার বাজার এতিমখানা জামে মসজিদের ইমাম। তার বাড়ি বরিশাল।
|আরো খবর
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্যম দিঘলদী গ্রামের ৯ বছরের শিশু বেশ ক'দিন যাবৎ ওই মসজিদের ইমাম মাইনুল ইসলামের নিকট আরবী পড়তো। গত বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুরে মসজিদের সাথেই এতিমখানায় আরবী পড়তে গেলে শিশুর সাথে ইমাম মাইনুল ইসলাম বলাৎকার করে|
ঘটনাটি শিশু বাড়িতে গিয়ে তার মাকে জানালে তিনি তার স্বামীকেও অবহিত করেন। শিশুর পিতা শাহজালাল রাজু ঘটনাটি জেনেই উত্তেজিত হয়ে পড়েন এবং ইমামকে গিয়ে জিজ্ঞেস করলে অস্বীকার করেন। এতে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।শাহজালাল রাজু বলেন, বিষয়টি নিয়ে এলাকায় ইমামের পক্ষে এবং বিপক্ষে
আলোচনা-সমালোচনা হওয়ায় নিজের শিশু পুত্রকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা নিরীক্ষার জন্যে নিয়ে যান। হাসপাতালে বলাৎকারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে ইমামকে আসামি করে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। পরে ওই রাতেই থানার এস আই আউয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে ইমাম মাইনুল ইসলামকে আটক করে|মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় ইমামের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে এবং তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়|








