শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২০

নারী উন্নয়ন সংস্থা 'বিজয়ী'র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ

স্টাফ রিপোর্টার ।।
নারী উন্নয়ন সংস্থা 'বিজয়ী'র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ

চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে নারী উন্নয়ন সংস্থা 'বিজয়ী' আয়োজিত নারী উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানটি সমাজের নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদানের পাশাপাশি সৌহার্দ্য ও মিলনমেলার একটি সুন্দর উদাহরণ হয়ে উঠে।

বৃহস্পতিবার (৮ রমজান, ২৬ ফেব্রুয়ারি ২০২৬) এই মহতী অনুষ্ঠানে উপস্থিত চাঁদপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানিত নারী উদ্যোক্তা, সাংবাদিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন 'বিজয়ী'র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো সাহসী ও পরিশ্রমী নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা এবং একসাথে মিলিত হয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা। উপস্থিত সকলের সহযোগিতা এই অনুষ্ঠানকে বিশেষ এবং স্মরণীয় করে তুলেছে। এছাড়াও ইফতার মাহফিলেশেষে আমার জন্মদিন উপলক্ষে যে ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা হয়েছে, তার জন্যে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। এটি আমাকে আরও প্রেরণা দিয়েছে সমাজের নারীদের উন্নয়নে কাজ করে যাওয়ার জন্যে। আমি আশা করি, এই ধরনের উদ্যোগ আমাদের সমাজে নারীর ক্ষমতায়ন ও সমৃদ্ধির পথে একটি ইতিবাচক প্রভাব রেখে গেছে। যাতে একসাথে কাজ করে আমরা আরও শক্তিশালী ও উদ্যমী হতে পারি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়