প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬
কতো দুর্ঘটনা ঘটলে সড়ক সংস্কার হবে?

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর হতে সাহেববাজার রাস্তার মাথা পর্যন্ত সিআইপি বেড়িবাঁধ সড়কের বেহাল দশায় যানবাহনগুলো উল্টে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এ স্থান দিয়ে যানবাহন ও যাত্রীদেরকে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে হচ্ছে। গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। প্রায় তিন কিলোমিটার সিআইপি বেড়িবাঁধ সড়কের বেহাল দশা আর কতোদিন চলবে--এ প্রশ্ন ভুক্তভোগীদের। সড়কের বেহাল দশার কারণে এভাবে ব্যাটারিচালিত অটোবাইক উল্টে পড়ে। আর অল্পের জন্যে বড়ো ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।








