প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৬
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ৫ মার্চ

আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬। এবার ভোটার সংখ্যা ৩৮২ জন।
|আরো খবর
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভার মুলতবি সভায় নির্বাচনী তফসিল ঘোষণা করেন সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী।এবারের নির্বাচনে ১১টি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তফসিল ঘোষণার পূর্বে সংশোধিত আকারে মুলতবি সভার কার্যবিবরণী পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান। মুলতবি সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি অ্যাড. ইকবাল-বিন-বাশার ও অ্যাড. মো. জহিরুল ইসলাম।
নির্বাচনী তফসিল অনুযায়ী ৫ মার্চ ২০২৬ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । সমিতি ভবনের দ্বিতীয় তলায় এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই, আপত্তি দাখিল, আপত্তি শুনানি ও মনোনয়নপত্র প্রত্যাহার ১ মার্চ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত।
মুলতবি সভায় উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য সহ সিনিয়র আইনজীবী ও সমিতির সদস্যরা।








