শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৭

নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহতদের দেখতে হাসপাতালে এম এ হান্নান এমপি

নুরুল ইসলাম ফরহাদ।।
নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহতদের দেখতে হাসপাতালে এম এ হান্নান এমপি
নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহতদের দেখতে হাসপাতালে নব নির্বাচিত সংসদ সদস্য এম. এ. হান্নান।

নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহতদের দেখতে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান নব-নির্বাচিত সংসদ সদস্য এম. এ. হান্নান। শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে নেতাকর্মীদের সাথে নিয়ে হাসপাতালের প্রতিটি বেড ঘুরে ঘুরে আহত এবং তাদের স্বজনদের খোঁজ খবর নেন। ধৈর্য ধরে তাদের কথা শোনেন। এ সময় তিনি বলেন, আমি মজলুমের পক্ষে। আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা আঘাত করেছে তারা যদি আমার লোকও হয় তারপরেও তাদেরকে ছাড় দেবেন না। আমি কোনো অন্যায়, অত্যাচার, জুলুম সহ্য করবো না। ওরা নির্বাচনে হেরে যাওয়ায় তাদের মাথা খারাপ হয়ে গেছে। আমার লোকদের মেরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আপনারা আইনের আশ্রয় নিন, আমি আপনাদের পাশে আছি।

এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আযাদ, আবু জাফর খোশরু মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, চরদুঃখিয়া উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তানভীর হোসেন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ইমাম হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়