প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৬
এম এ হান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার জন্যে ফরিদগঞ্জে দোয়ানুষ্ঠান
প্রবীর চক্রবর্তী।।

ফরিদগঞ্জে এম এ হান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার জন্যে ফরিদগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত দোয়ানুষ্ঠান।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে শান্তিপূর্ণ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ হান্নানের বিজয় এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্যে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) বাদ জুমা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
সাবেক মেয়র মঞ্জিল হোসেনের উদ্যোগে আয়োজিত এই দোয়ানুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন জামে মসজিদের খতিব মাও. মমিনুল ইসলাম খান।







