প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২১:৪৯
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেলে স্থানীয় আরাফাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের তৃতীয় তলায় ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। মিলাদ ও দোয়ার আবহে নেতা-কর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন মঞ্জিলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পাটওয়ারী, আব্দুর রহমান ও মাসুদ আলম এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, ফরিদগঞ্জ পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, সাংগঠনিক সম্পাদক সোহাগ পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ফখরুল পাঠান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর এবং ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারী ও পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
মিলাদ ও দোয়া মাহফিলে দেশবাসীর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা নোমান। এ সময় নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণের পাশাপাশি গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথাও স্মরণ করেন।
ক্যাপশন : ফরিদগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল।








