বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪২

দিনশেষে ভুল বোঝাবুঝিতে উত্তেজনা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
দিনশেষে ভুল বোঝাবুঝিতে উত্তেজনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ভোটগ্রহণের শেষ পর্যায়ে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপির কিছু কর্মীর ভুল বোঝাবুঝিতে বিদ্যালয়ের মেইন গেটের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

বিএনপির কর্মীরা দাবি করেন, ভোটগ্রহণ শেষে জামায়াত এজেন্টদের ভেতরে রেখে বিএনপির এজেন্টদের বাইরে বের করে দেয়া হয়। যাতে বিএনপি কর্মীদের মাঝে কিছুটা সন্দেহের উদ্রেক হয়। এক পর্যায়ে গেটের বাইরে থেকে বিএনপির কিছু কর্মী জামায়াত এজেন্টদের গেট খুলে বের করে দিতে বলে। বিএনপির এজেন্টরা বাইরে থাকলে জামায়াত এজেন্টরা কেন ভিতরে থাকবে, এমন কথায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিবেশ শান্ত করে।

কেন্দ্রের ভেতরে অবস্থানরত পুলিশ সদস্য ও আনসার সদস্যদের কাছ থেকে জানা যায়, ভোটগ্রহণ শেষ হওয়ার কারণে উভয়পক্ষের কয়েকজন এজেন্টকে ভোট কাস্টিংয়ের জন্যে ভেতরে রেখে বাদবাকি সব এজেন্টকে বের করে দেয়া হয়। গেটের ভেতরে জামায়াত এবং বিএনপির উভয়পক্ষের এজেন্ট অবস্থান করছিলো। কিন্তু বাইরে যে সকল বিএনপির এজেন্ট ছিলো তাদের মোবাইল আরেক এজেন্টের কাছে থাকায় মোবাইলটি বার বার চাওয়ায় কিছু বুঝে না ওঠার আগেই হট্টগোলের সৃষ্টি হয়। যেটি পরবর্তীতে কেন্দ্রটির সামনে দিনের শেষ পর্যায়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়