প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৭
জাতীয় সংসদ নির্বাচন ও দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয়তার অভিযোগে
শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দলীয় কর্মকাণ্ডে যথাযথ দায়িত্ব পালন না করে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার অভিযোগে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম (নজু) এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান খান কাজল যৌথ স্বাক্ষরে কমিটি বিলুপ্তি করেন।
|আরো খবর
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সাংগঠনিক গতিশীলতা নিশ্চিত করা এবং নির্বাচনসহ গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।







