প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৫
ফরিদগঞ্জে ভোটকেন্দ্র পরিদর্শনে রিটার্নিং কর্মকর্তা
জেলার প্রতিটি ভোট কেন্দ্রের ভেতরে ও বাইরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে
মো. নাজমুল ইসলাম সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেছেন, চাঁদপুরের ৫টি আসনের ৭০৬টি কেন্দ্রের ভেতরে ও বাইরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা নিশ্চিত করা হয়েছে। এর বাইরে পুলিশের বডি ওর্ন ক্যামেরা রয়েছে। সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ,
|আরো খবর
- এসবি খালে জেলা পরিষদের বক্স কালভার্টের ভিত্তি প্রস্তর স্থাপন
- প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদায় উন্নীত হওয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন
- এখন পর্যন্ত চাঁদপুরে নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে এবং গণমাধ্যমে প্রকাশের মতো কোনো ঘটনা ঘটেনি : জেলা প্রশাসক
আনসার-ভিডিপি দিয়ে পুরো ভোটকেন্দ্রগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। একই সাথে স্থানীয় যারা দায়িত্বশীল রয়েছেন, তারা নির্বাচনকে ভালো করতে দায়িত্বপূর্ণ আচরণ করবেন বলে প্রত্যাশা করছি। ভোটাররা যাতে মানসিক ও শারীরিক ভাবে নিশ্চিত হন, তারা নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই ভোট দিতে যাবেন।
আমি চাঁদপুরের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিদের কৃতজ্ঞতা জানাই, তাদের সহযেগিতা নিয়ে এই পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্যে কাজ করে চলেছি। আমি আশা করি, ভোটাররা একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্যে বৃহস্পতিবার তথা ভোটের দিন সকাল থেকে প্রিজাইডিং কর্মকর্তাকে সহযোগিতা করবেন। যাতে ভোট গ্রহণ ও গণনা শেষে প্রিজাইডিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করতে পারেন।
তিনি বলেন, চাঁদপুর যেহেতু নদী অধ্যুষিত এলাকা। এখানে দুর্গম কিছু চর এলাকা রয়েছে। সেই এলাকাগুলোর ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করছে কোস্ট গার্ড, নৌপুলিশসহ সংশ্লিষ্ট সকলে। ওইসব ভোট কেন্দ্রের ৪শ' মিটারের মধ্যে ৬জন করে কোস্ট গার্ড সদস্য থাকবেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনকালে রিটার্নিং অফিসার এসব কথা বলেন।
বিশেষ করে চাঁদপুরের অন্য আসনের চেয়ে ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থী থাকায় বাড়তি কোনো নিরাপত্তা শঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থী থাকায় আপনারা এমনটি ভাবলেও আমাদের ভাবনা ভিন্ন। আমাদের উদ্দেশ্য হলো, ফরিদগঞ্জসহ চাঁদপুরের প্রতিটি আসনের প্রতিটি ভোট কেন্দ্রে যাতে ভোটাররা নির্বিঘ্নে আসতে পারে সে ব্যবস্থাগ্রহণ করা। একই সাথে তারা যেনো তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন তা নিশ্চিত করা । আমরা সে বিষয়ে তৎপর ও সতর্ক রয়েছি। আমাদের উদ্দেশ্য, যে কোনো মূল্যে নির্বাচনী কেন্দ্র ও পরিবেশটাকে সুষ্ঠু ও সুন্দর রাখা। আপনারা যাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন, আমাদের কাছে সে দৃষ্টিভঙ্গিতে নজরদারি বাড়ানো। আপনাদের মাধ্যমে ভোটারসহ পুরো ফরিদগঞ্জবাসীকে একটি কথা জানিয়ে দিতে চাই, পুরো জেলার মধ্যে যেনো নির্বাচন অনুষ্ঠানে ফরিদগঞ্জ শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, সেজন্যে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা আশাবাদী কোনো ব্যত্যয় ঘটবে না। আর ব্যত্যয় যেনো না ঘটে সেজন্যে আমরা নিরাপত্তা বলয় তৈরি করেছি। একই সাথে রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটারদের জন্যে ইসলামী শরীয়াহ মেনে ভোট প্রদানের জন্যে আমরা সকল ধরনের ব্যবস্থা নিয়েছি। আশা করছি জনগণ ইতোমধ্যেই তা জেনেছেন। আমরা প্রস্তুত, বাকিটা আমাদের ওই ইউনিয়নের মা-বোনেরা তাদের অধিকার প্রয়োগ করে তাদের অধিকার নিশ্চিত করবেন।
এ সময় রিটার্নিং অফিসারের সাথে ছিলেন চাঁদপুর সেনাক্যাম্পের ইনচার্জ লে. কর্নেল মোয়াজ্জেম, পুলিশ সুপার মো. রবিউল হাসান, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, ফরিদগঞ্জ থানার ওসি মো হেলাল উদ্দিন।








