বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৮

ফরিদগঞ্জে ভোটের টাকাসহ মাদ্রাসা শিক্ষক আটক

১০ দিনের কারাদণ্ড

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে ভোটের টাকাসহ মাদ্রাসা শিক্ষক আটক

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ হান্নানের

সমর্থক-লোকজনের কাছে টাকা বিলির করার অভিযোগে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যার পর ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, গাজীপুর আহাম্মদিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকের প্রার্থী এম এ হান্নানের পক্ষে কেরোয়া এলাকায় লোকজনের মাঝে টাকা বিতরণ করার অভিযোগে নগদ প্রায় ২০ হাজার টাকাসহ আটক হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহর আদালত অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্ল্যাহ জানান, মাদ্রাসা শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে ১০দিনের জেল প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়