সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫২

মৌলভীবজারে ৪টি আসনে ২৬৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, র‌্যাবের নজরদারি জোরদার

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবজারে ৪টি আসনে ২৬৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, র‌্যাবের নজরদারি জোরদার

মৌলভীবাজার জেলায় ৫শ’ ৫৪টি ভোট কেন্দ্রের মধ্যে ২শ’ ৬৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৮০টি অতি ঝুঁকিপূর্ণ এবং ১৮৩টি কেন্দ্র সাধারণ ঝুঁকিপূর্ণ।

বুধবার সকালে শ্রীমঙ্গল -৯ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আরিফুর রহমান এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।

এতে বলা হয়, জেলার ৪টি আসনে ৮টি টহল টীম মাঠ পর্যায়ে কাজ করছে। এছাড়া সিভিল পোশাকে নজরদারি জোরদার করা হয়েছে। তিনি বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশের জন্যে জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃংখলা বাহিনী সমন্বয় করে কাজ করছে। জেলায় অস্ত্র উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার ও নাশকতাসৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্যে সিসি ক্যামেরা ও অতিরিক্তি নজরদারি অব্যাহত রয়েছে। এ সময় মৌলভীবাজারের নির্বাচনী পরিবেশ ভালো আছে জানিয়ে জনগণকে সাংবিধানিক অধিকার বা ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়