প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৪
প্রজন্মের হৃদয়ে অমর একুশে: তিন নদী পরিষদের আঙিনায় কুমিল্লা আইডিয়াল স্কুলের মিলনমেলা

অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিননদী পরিষদ ১৯৮৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৪৩ বছর ধরে একুশের চেতনা ছড়িয়ে দিচ্ছে। কুমিল্লা নগর উদ্যানের জামতলায় প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথমদিন থেকে ২১ দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। তারই ধরাবাহিকতায় ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল ভাষাভাষি মানুষসহ বাংলা ভাষার মানুষের মাঝে এর ইতিহাস, ঐতিহ্য রক্ষায় এই প্রজন্মকে অবহিত করার লক্ষ্যে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলবেলা অনুষ্ঠানসূচির ১০ম দিনে কুমিল্লা আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা নৃত্য, গান ও কবিতায় মুখরিত করে নগর উদ্যানের জামতলা।
|আরো খবর
- এ জাতির সর্বোচ্চ গর্ব হচ্ছে মহান একুশে ফেব্রুয়ারি এবং মহান মুক্তিযুদ্ধ : জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম
- বাংলার বীর ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে অ্যাড. আলেয়া বেগম লাকী সম্মানিত
- বাংলার বীর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চাঁদপুরের এডভোকেট আলেয়া বেগম লাকী সম্মানিত
এ অনুষ্ঠানে তিন নদী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে ও সাংবাদিক সুমাইয়া হাসানাত সময়ের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি আলহাজ্ব আলমগীর খাঁ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক রাহুল তারণ পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিনয় সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, সাংবাদিক ও সংগঠক মোতাহার হোসেন মাহবুব, কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য ও সংগঠক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার, তিন নদী পরিষদের সাধারণ সম্পাদক পারভীন হাসানাতসহ কুমিল্লা আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
ডিসিকে/এমজেডএইচ








