বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬

মতলবে অগ্নিকাণ্ডে গোডাউন ও বাসা পুড়ে গেছে

শিক্ষার্থীসহ আহত ৫, ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে অগ্নিকাণ্ডে গোডাউন ও বাসা পুড়ে গেছে

মতলব সদর বাজারের কাঠ বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় গোডাউন ও বাসা পুড়ে গেছে। এতে শিক্ষার্থীসহ ৫জন আহত হয়েছে। আহতরা হলেন : শিক্ষার্থী সঙ্গীতা (১৫), অন্তরা (১৫), রনি হাসান (১৩), ব্যবসায়ী লক্ষ্মণ (৩৫) ও শিক্ষক পলাশ (৩২)। এ অগ্নিকাণ্ডে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল পৌনে ৯টার দিকে গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। গোডাউনের ভাড়াটিয়া ব্যবসায়ী রতন সাহার গোডাউনে থাকা ১০ লক্ষাধিক টাকার মালামাল ও দোতলার বাসার ভাড়াটিয়া শিক্ষক পলাশের টিভি, ফ্রিজ, কম্পিউটার, এসিসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন সকালে দোতলার বাসা থেকে শিক্ষার্থীদের ডাক চিৎকার শুনে পাশের বাড়ি ও দোকানের লোকজন এগিয়ে আসে। স্থানীয় বাসিন্দা ও মতলব বাজারের ব্যবসায়ী মোতালেব মিয়াজী, আপেল, মাহিন, তানভীরসহ বেশ ক'জনের সহযোগিতায় বাসার গ্রিল কেটে শিক্ষার্থীদের উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্রত চিকিৎসক আশরাফুল আলম লিমনকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। শিক্ষার্থী অন্তরার অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় একাধিক উদ্ধরকারীরা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। দ্বিতীয় তলার ফ্লোর কাঠের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পড়তে আসা আগত শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে জানালার গ্রিল কেটে এলাকাবাসী উদ্ধার না করলে বড়ো ধরনের হতাহতের সম্ভাবনা ছিলো।

ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মেহেদী হাসান তুহিন বলেন, নিচতলার গোডাউন থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, যাবতীয় সেফটি সরঞ্জামসহ কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না ভবনটিতে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়